
আচরণবিধি ভেঙে বিএনপি প্রার্থীর প্রচারণায় ইবি কর্মকর্তা কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনী আচরণবিধিমালা ২০(খ) লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, তিনি কুষ্টিয়া-৩ বিএনপি প্রার্থী (জাকির হোসেন সরকারের) নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। অভিযুক্ত কর্মকর্তা হলেন আব্দুল মঈদ বাবুল। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। জানা গেছে,(আজ) ২৪ জানুয়ারি শনিবার তিনি কোনো ধরনের ছুটি না নিয়েই অফিস ফাঁকি দিয়ে ওই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষে সরাসরি বা পরোক্ষভাবে প্রচারণায় অংশ নিতে পারেন না।
এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।