মহেশখালী–কুতুবদিয়া (কক্সবাজার-০২) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান। আজ শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে চলমান মামলাসংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রিটার্নিং […]

মহেশখালী–কুতুবদিয়া (কক্সবাজার-০২) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান।
আজ শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে চলমান মামলাসংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য উঠে আসে। এসব বিষয় পর্যালোচনা শেষে আইনগত বাধার কারণে ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়।
ড. হামিদুর রহমান আযাদ বর্তমানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর জটিলতাই মনোনয়ন বাতিলের প্রধান কারণ বলে জানা গেছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে বিভিন্ন সংসদীয় আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও বাতিলের ঘটনা ঘটছে।
রাজনৈতিক জীবনে ড. হামিদুর রহমান আযাদ ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি পর্যায়ক্রমে শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগরী সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। এছাড়া ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

As a local player I really appreciate how this site understands what we look for in a daily gaming spot. The live tables are powered by trusted studios and the dealers speak our language which makes chatting so much easier. Mobile play is flawless and I never have to download heavy files to keep spinning. Everyone should check out ph58casino for a genuinely fun experience