দীর্ঘদিন একা থাকার পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসিয়েছিলেন ভক্তরা। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সম্পর্কে ভাঙনের খবর সামনে এসেছে। জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার সম্পর্কে টানাপড়েন শুরু হয়। গত কয়েক মাস ধরেই […]

দীর্ঘদিন একা থাকার পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসিয়েছিলেন ভক্তরা। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সম্পর্কে ভাঙনের খবর সামনে এসেছে।
জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার সম্পর্কে টানাপড়েন শুরু হয়। গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি বলেন,
“খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।”
তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুয়া খবর ছড়ানোয় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছেন। তাহসানের ভাষায়,
“ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।”
উল্লেখ্য, রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তাদের বিয়ে হয়। পেশায় রোজা একজন মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

Finally found a site that doesn’t lag during peak hours. The registration process was a breeze and I was in the game within minutes. Highly recommend bengkel69login