কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

ছবি সংগৃহীত

 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এই আদেশ দেন।

নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এটি নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ধারা ৭(ঝ) এর লঙ্ঘন। এছাড়া ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় ছবি ব্যবহার করার আরও একটি অভিযোগ উঠে, যা আচরণবিধির ধারা ২৫(৭ছ) লঙ্ঘন।

উভয় অভিযোগের শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *