ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর আগে ২৯ ডিসেম্বর নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়। তিনি ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ […]

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে ২৯ ডিসেম্বর নাহিদ ইসলামের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়। তিনি ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী’র কাছে মনোনয়ন ফরম জমা দেন।
নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২৬,০৫,৩৬৩ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এর মধ্যে রয়েছে:
-
নগদ: ১৯,৫০,০০০ টাকা
-
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা: ৩,৮৫,৩৬৩ টাকা
-
গয়না: ৭,৭৫,০০০ টাকা
-
ইলেকট্রনিক পণ্য: ১,০০,০০০ টাকা
-
আসবাব: ১,৭০,০০০ টাকা
নাহিদ ইসলাম মনোনয়ন বৈধ ঘোষণার সঙ্গে সঙ্গে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।

Finally found a stable way to access my account. The installation was a breeze and it works perfectly on my phone. Great job with id888apploginapk.